বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ৭নং তালিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম আয়জুল।
শনিবা (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি নেতা সেবুল আহমদের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৯নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় হবিব আলী সভাপতিত্ব করেন এবং শাকিল আহমদ সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং তালিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলসান আহমদ, সহ-সাধারণ সম্পাদক সফর উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, ৭নং তালিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এছাড়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সভাপতি জয়নাল উদ্দিন, ক্বারী মুসলিম হোসাইন, সাব্বির রহমান সৌরভ, হান্নান আহমদ, আছমান উদ্দিন ও জামাল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা ৯নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুল স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনেন।
সভায় তিনি বলেন, জনগণের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও ওয়ার্ডবাসী বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।