মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সম্প্রতি শ্রীধরপাশা গ্রামে সালাউদ্দিন কাদেরের ছোট ভাই আজির উদ্দিন স্থায়ীভাবে বিদেশে বসবাস করার জন্য ইউরোপের গ্রীসে অবস্থান করায় এ উপলক্ষে তিনি নিজ বাড়িতে মিলাদ মাহফিল এবং শিরনী বিতরণের আয়োজন করেন।
সালাউদ্দিন কাদের কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় তাঁর এই পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়ো হন। রাজনৈতিক নেতাকর্মীদের এই বিশাল উপস্থিতি ও আতিথেয়তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, এটি মূলত তাঁর ছোট ভাই বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য মিলাদ মাহফিল দোয়া ও সামাজিক মিলনমেলার আয়োজন ছিল।
এসময়ন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস সালাম, হুমায়ুন কবির, মাহবুব আলম কোরেশী মাছুম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহেল আলম কোরেশী, বিএনপি নেতা সুজাত মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আঞ্জুর আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি রুকন মিয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু, জুনেদ আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফিরুজুল হকসহ গ্রামের মুরব্বিয়ান ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত বিগত আগস্ট ২০২৬-এর শেষ সপ্তাহে কলকলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ কার্যালয় উদ্বোধন করা হয়, যেখানে ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিন কাদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।