মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি::: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে প্রতিবেশির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ছাদিয়া বেগম নিহা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর বেলা প্রায় ১:৩০ মিনিটের সময় উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে ছাদিয়া । ছাদিয়া বেগম নিহা(১০) জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, মঙ্গলবার দুপুরে ছাদিয়া ও তার সহপাঠী নাজিফাকে সঙ্গে নিয়ে পাশের বাড়ির পুকুরে সাঁতার কাটতে যায়।নাজিফা প্রতিবেশী রমিজ মিয়ার মেয়ে। প্লাস্টিকের বোতল দিয়ে সাতার কাটে। সাঁতার কাটার কিছুক্ষণ পর একপর্যায়ে দুজনই পানির নিচে ডুবে যায়।
পুকুরের পাশে থাকা একটি শিশু বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে লোকদেরকে তাদের পানিতে ডুবে যাওয়ার খবর দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক নাজিফাকে উদ্ধার করে এবং কিছুক্ষণ পর ছাদিয়াকে উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় নাজিফার শরীর থেকে পানি বের করার পর তার জ্ঞান ফেরে এবং স্থানীয় সুত্রে জানা যায়, সে এখন সুস্থ আছে। তবে ছাদিয়ার জ্ঞান না ফেরায় তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া। হবে।