মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
খাশিলা দক্ষিণ পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ মিয়ার অপকর্মে অতিস্ট জনজীবন। তার অপকর্মে গ্রামে প্রতিনিয়ত ঘটছে টিউবওয়েল চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। সজ্জাদ মিয়ার ছত্রছায়ায় গ্রামে টিউবওয়েল চুরির উপদ্রব দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে টিউবওয়েল চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন তোফাজ্জল মিয়া। শনিবার (২২ আগস্ট) উপজেলার খাশিলা দক্ষিণ গ্রামের স্বর্গীয় মতি দাসের ছেলা মলয় চন্দ্র দাসের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ১২.৩০ ঘটিকার পর কোনো এক সময়ে একটি মাদকসেবি চুর চক্র মলয় চন্দ্র দাস ও তার পার্শ্ববর্তী রতিশ দাসের বাড়ির টিউবওয়েল চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে। টিউবওয়েল চুরি করে নিয়ে যাওয়ার সময় খাশিলা গ্রামের অর্জুন মার্কেটের সামনে ভ্যানগাড়ি চালককে সন্দেহজনক গতিবিধি মার্কেটের ব্যবসায়ীদের নজরে এলে ব্যবসায়ীরা দ্রুত ভ্যানগাড়ি ঘিরে ফেলেন এবং চালককে হাতেনাতে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার সজ্জাদ মিয়ার বাড়িতে মাদকের আড্ডা বসে এথেকে বিভিন্ন স্থানে চুরি ও চুরির চেষ্টার ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। সর্বশেষ এ ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুর তোফাজ্জল হোসেনকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, খাশিলা দক্ষিণ পাড়ার মৃত চান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ মিয়া, অপরজন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া(১৯) বর্তমানে সে জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট সংলগ্ন রাসেল মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
তবে এ ঘটনায় আটক ব্যক্তিসহ দুইজনের বিরুদ্ধে ৩৭৯/৪১১ পেনাল কোডের ১৮৬০ ধারায় মামলা দায়ের হয়েছে যাহা জগন্নাথপুর থানার মামলা নং ১১ তারিখ ২২/০৮/২৬
অর্জুন মার্কেটের ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, সজ্জাদ মিয়া একজন মাদক সেবী ও ব্যবসায়ী। তার এই অপকর্মে এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মে বেড়েই চলছে। কিছু দিন আগে গ্রামে টিউবওয়েল চুরি হয়। চুরি যাওয়া টিউবওয়েল সজ্জাদ মিয়ার বাড়ি থেকে বিক্রি হলে চুরি মাল খাশিলা অর্জুন মার্কেটের সামনে আটক করা হয়। টিউবওয়েল চুরির ঘটনায় সজ্জাদ মিয়াসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে সজ্জাদ মিয়া পলাতক রয়েছে।
স্থানীয়দের দাবি, চুরি প্রতিরোধে গ্রামভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম ও রাতের পাহারা জোরদার করা হলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।