হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহিবুল্লাহ আবু নুর।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন এবং রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নুর আলিফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি মো. শাহাজান আলী, সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং উপজেলা যুবদলের সভাপতি শামিম হোসেন সুমন।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম আকতার।
আয়োজকরা বলেন, মাঠমুখী পরিবেশ তৈরি করে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা আরও বিস্তৃত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের দপ্তর সম্পাদক প্রভাষক মো. কায়েদুল ইসলাম। এ সময় প্রচার সম্পাদক প্রভাষক আল মামুনুর রশিদ (মিন্টু)সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।