(শুভন) সুনামগঞ্জ প্রতিনিধি:
জাহাঙ্গীরগাঁওয়ে সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘হিলফুল ফুযুল ইসলামী যুব সংঘ’-এর সম্মানিত উপদেষ্টা জনাব সিদ্দিকুর রহমানের প্রবাস গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি জনাব আমির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং বাংলা বাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ্ব আতাউর রহমান, উপদেষ্টা মতছির আলী, সিনিয়র সহ-সভাপতি রাকিব খান, সহ দূযোর্গ সম্পাদক তৈয়বুর মিয়া, সংগঠনের কোষাধ্যক্ষ ওমর আলী ও সংবর্ধিত অতিথি সিদ্দিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী সৈয়দ মারুফ ও মোজাম্মেল হোসেন, প্রচার সম্পাদক একলাছ উদ্দিন শুভন, সহ-প্রচার সম্পাদক মুহিবুর রহমান সম্রাট এবং সদস্য ইয়াসিন, মামুন, সাইম, নাঈম, ইমন ও জিহাদসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।
বক্তারা সংবর্ধিত অতিথির দীর্ঘায়ু, সুস্থতা ও প্রবাস জীবনের সাফল্য কামনা করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।