মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুরে মুলধারার গণমাধ্যম কর্নীদের প্রতিষ্ঠান জগন্নাথপুর প্রেস ক্লাব এর ৪৩ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে জগন্নাথপুর প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের সহকারী অধ্যাপক ডাঃ মদুসুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, আরও বক্তব্য দেন,জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, দুর্নীতি দমন পরিচালক মাওলানা মুহিবুর রহমান,পৌর জামায়াত সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠনের সভাপতি কবির উদ্দিন, জগন্নাথপুর প্রেস ক্লাব সহ সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সদস্য আল আমিন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ সভাপতি সাইফুর রহমান সাজাওয়ার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক শামীম আহমদ, ফেয়ার ফেইস জগন্নাথপুরের স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, অল টাইম ক্লিন সামাজিক সংগঠনের সভাপতি শাহজাহান মিয়া, জহির স্পোকেন এর পরিচালক জহির আহমদপ্রমুখ।সভায় বক্তারা বলেন, ৪৩ বছরের দীর্ঘ পথ চলায় জগন্নাথপুর প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হাতে হাতে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এক শ্রেণীর কথিত সাংবাদিক বা অপ-সাংবাদিক তৈরি হয়েছে, যারা সাংবাদিকতার ন্যুনতম নীতি-নৈতিকতা না মেনে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়িয়ে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং সমাজে অস্তিরতা তৈরি করছে। এ ধরনের অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মুলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করার আহ্বান জানন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য এস এম ফরিদ।
সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি জগন্নাথপুর নবীন ও প্রবীন সাংবাদিকরা অংশ নেন। আয়োজকেরা জানিয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহনে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।