হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
বর্তমান সরকার স্থানীয় নির্বাচনে কথা ঘোষণা দেওয়ার পর মৌলভীবাজার জেলার বড়লেখার ১০টি ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও জামায়াতে ইসলামী প্রায় প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করে মাঠ চষে বেড়াচ্ছে।
প্রায় ৬ মাস পূর্বে জামায়াতে ইসলামী উপজেলার ১০ ইউনিয়নের ৯টিতে একক দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। তারা ভোটারের সমর্থন আদায়ে নানাভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে যেহেতু বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার চেয়ে স্থানীয় গ্রহণযোগ্যতা, ভাবমূর্তি ও জনপ্রিয়তাকেই বেশি প্রাধান্য দেয়, তাই দলীয় মনোনয়ন বা সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে একাধিক যোগ্য নেতা দলীয় পরিচয়ে প্রচারণায় দলটির মনোনয়নপ্রত্যাশী নেতারা নির্বাচনি মাঠে সক্রিয়। তারা নিয়মিত গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্নি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিএনপি নেতা লোকমান উদ্দিন বায়েছ, সাইফুজ্জামান সরওয়ার, সাহাব উদ্দিন, ইতালি প্রবাসী ছাব্বির আহমদ।
সদর ইউনিয়নে প্রার্থী হতে চান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, আব্দুল গনি, শাহজাহান আহমদ চৌধুরী, আব্দুর রহমান শাহীন এবং সমাজ সেবক খালেদ আহমদ।
উত্তর শাহবাজপুর ইউনিয়নে প্রার্থিতা চান বিএনপি নেতা আব্দুল হালিম, মো. তাজ উদ্দিন ও পেশাজীবী প্রতিনিধি হাসান শামীম।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুস স্বপন, শাহজাহান আহমদ, আনিছ আহমদ মনোনয়ন চান।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে প্রার্থিতা চান বিএনপি নেতা ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আমিনুল হক।
সুজানগর ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, বিএনপি নেতা আবুল আছ আহমদ ও রহিম বক্ত মুসা ভোট করতে চান।
দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে বিএনপি নেতা রফিক উদ্দিন, ময়নুল হক, এনামুল হক ও আতিকুর রহমান দলীয় প্রার্থী হতে চান।
নিজবাহাদুরপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলাল উদ্দিন, মিছবাউল হক মিনু ও সাবেক ছাত্রদল নেতা কাউসার আহমদ এগিয়ে আছেন।
দাসেবাজার ইউনিয়নে বিএনপি নেতা রহিম উদ্দিন নজরুল, রুহুল আমীন বাহার ও কলিম উদ্দিন দলীয় মনোনয়ন পেতে কাজ করছেন।
তালিমপুর ইউনিয়নে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম আয়জুল, বিএনপি নেতা ছালেহ আহমদ ও সাহাব উদ্দিন আলোচনায় আছেন।
এদিকে জামায়াতে ইসলামী ঘোষিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্নি ইউনিয়নে ফয়সল আহমদ, তালিমপুর ইউনিয়নে কাজী রুহুল আমিন, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আকবর আলী, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আব্দুল কুদ্দুস, নিজ বাহাদুরপুরপুর ইউনিয়নে আব্দুস সালাম, সুজানগর ইউনিয়নে লিয়াকত হাসান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে লুৎফুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আব্দুস সামাদ, বড়লেখা সদর ইউনিয়নে রবিউল ইসলাম সুহেল এবং দাসেরবাজার ইউনিয়নে প্রার্থী ঘোষণা করেনি দলটি।
এছাড়া আলোচনায় আছেন তালিম পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, উত্তর শাহবাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বাহাদুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী ও সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু জানান, এখনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি। যেসব প্রার্থীর সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে এবং ব্যক্তি ইমেজ ভালো- এ রকম প্রার্থীদের দলের মনোনয়ন দেওয়া হতে পারে।
উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগেই প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং একক প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পর থেকে প্রার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাধারণ ভোটারদের দাবি, সৎ যোগ্য এবং যিনি এলাকার উন্নয়ন, রাস্তাঘাট নাগরিক সুবিধায় কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন