হানিফ পারভেজ :-
বড়লেখা উপজেলার তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বড়লেখা উপজেলা শাখার একাধিক বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সভাপতি বাবু মঞ্জু লাল দে তার বর্ণাঢ্য কর্মজীবন শেষে মঙ্গলবার (২৯ জুন) আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্যে দিয়ে অবসর গ্রহণ করেছেন।
তিনি শুধু একজন শিক্ষকই নন, বরং ছাত্রছাত্রীদের কাছে ছিলেন পিতৃতুল্য অভিভাবক এবং শিক্ষক সমাজের একজন অকৃত্রিম পথপ্রদর্শক।
শিক্ষকতার এই দীর্ঘ ৩৬ বছর ১ মাস ১০দিন
চাকরি কালীন সময়ে প্রায় ৮ বছর ৮ মাস সহকারী শিক্ষক, ২৭ বছর ৫ মাস প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন, এই দীর্ঘ সময়ে তিনি ২০১২-২০১৫ খ্রিঃ পর্যন্ত দুই মেয়াদে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যান ট্রাস্টের সদস্য হিসাবে জাতীয় দায়িত্ব পালন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের পেশাজীবি সংগঠন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজিঃ নং এস ১৫৩৬(৯৬)/৯৩ এর বড়লেখা উপজেলা শাখার একাধিক বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি, মৌলভীবাজার জেলা শাখার একাধিক বার নির্বাচিত সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এ বর্ণাঢ্য যাত্রায় তার অবদান ও মানবিক গুণাবলী স্মরণীয় হয়ে থাকবে।
বাবু মন্জু লাল দে তার পাঠদানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই সীমাবদ্ধ রাখেননি। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি তিনি তাদের একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তার শান্ত ও স্নেহময় আচরণ শিক্ষার্থীদের মনে শিক্ষার প্রতি ভালোবাসা এবং স্কুলে আসার অনুপ্রেরণা জোগাত।
শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাবু মঞ্জু লাল দে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায় এবং শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। পেশাগত বিভিন্ন দাবির যৌক্তিক আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার এবং শিক্ষকদের পাশে থেকেছেন সর্বদা।
আমি খুব কাছে থেকে উনাকে দেখেছি তিনি
একজন শিক্ষক হিসেবে বিদ্যালয়ের গণ্ডির বাইরেও এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
তার বিদায়ের মধ্য দিয়ে শিক্ষাাঙ্গন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শিক অভিভাবককে হারাল। তার এই বর্ণাঢ্য ও আত্মনিবেদিত কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই গুনি শিক্ষকের অবসর, আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা – তবে আপনার প্রশান্তিময় জীবনের জন্য আমরা প্রার্থনায় থাকব চিরকাল।