
হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার জুড়ি টি এন খানম সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের দুই প্রভাষক এম এ রব্বানী ও বদরুল ইসলাম মনু ওমরা হজ্ব পালনের জন্য সৌদি যাচ্ছেন।
জানা যায়,মঙ্গলবার (০১ এপ্রিল )ওমরা হজ্ব পালনের জন্য সৌদি যাচ্ছেন।আজ উনারা সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
এক বিবৃতিতে প্রভাষক এম এ রব্বানী ও বদরুল ইসলাম মনু জানান, সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এবং এলাকাবাসীর সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। উনারা পবিত্র ওমরা পালন শেষে যেন সুস্থভাবে দেশে ফিরতে পারেন এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।