1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ। রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাস্থ্যসেবায় গাফিলতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: এমপি লুনা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ১৬ লাশ উদ্ধার, ২৫-৩০ জন নিখোঁজ ফেরিতে উঠতে গিয়ে বাস পদ্মায় বড়লেখায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুর বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার গ্রেফতার ৪ বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর এজিএম অনুষ্ঠিতঃনতুন কমিটি গঠন

বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ-

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার তাৎপর্য এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান শিক্ষক ও পরিচালক মইনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ও এম ডি তপন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পরিচালক এম এ শহীদ খান,বিশেষ অথিতির বক্তব্য দেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও ব্যবস্হাপনা পরিচালক মো: কবির হোসেন প্রমূখ।

ওছাড়াও বিভিন্ন পরিচালক,শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাএ ছাএী, স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, মহান স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব