1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রী-এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে কাজ নেওয়ার দিন শেষ: হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তি হানিফ পারভেজের ঈদের শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশির পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, ঠাকুরগাঁওয়ে হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর বড়লেখায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এম পি ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা যুগ্ম আহবায়ক রাসেল জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোঃ হাবিল মিয়া। বারবার দুর্ঘটনার পরও নেয়া হয়না ব্যবস্থা জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

মন্ত্রী-এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে কাজ নেওয়ার দিন শেষ: হুমায়ুন কবির

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, মন্ত্রী, এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার দিন শেষ। এখন আর এসব চলবে না। যেকোনো প্রশাসনের কাছে যদি আমার নাম ভাঙিয়ে ফায়দা নিতে আসে আমাকে বলবেন, আমি তার ব্যবস্থা নেব।

তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে কাজ যাবে। যে কাজের জন্য যোগ্য তাকেই কাজ দেওয়া হবে। আর না হলে দেখবেন ব্রিজ রাস্তা হয়েছে কিন্তু দুদিন পরে এই কাজ ভেঙে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসাতে হবে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। উন্নয়নের তালিকা এমনভাবে তৈরি করতে হবে, যাতে কাজ বাস্তবায়িত হলে সত্যিকার অর্থে মানুষের উপকার হয়।

শুক্রবার (২০ মার্চ) সিলেটের বিশ্বনাথ ‘উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের’ উদ্যোগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় বরাদ্দপ্রাপ্ত ঢেউটিন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির এসব কথা বলেন।

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।

এ সময় বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাশ, উপজেলা যুবদল নেতা রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান শিপলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব