
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগত।
এই আনন্দঘন মুহূর্ত উপলক্ষে বড়লেখা উপজেলার সর্বস্তরের মানুষ ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল আলম রাসেল।
এক শুভেচ্ছা বার্তায় সাইফুল আলম বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি।তবে এই আনন্দ কেবল ব্যক্তিগত নয়, বরং সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের ওপর গুরুত্বারোপ করে বলেন:”দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জন্য আনন্দ, সংযম ও ত্যাগের বার্তা নিয়ে আসে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন।
সাইফুল আলম রাসেল আরও উল্লেখ করেন যে, ঈদের প্রকৃত শিক্ষা হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে ঈদের এই খুশিতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং একটি সুন্দর, ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে তিনি বড়লেখাবাসীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সবার জন্য নিরাপদ ও আনন্দময় ঈদ প্রত্যাশা করেন।