1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এম পি ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা যুগ্ম আহবায়ক রাসেল জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোঃ হাবিল মিয়া। বারবার দুর্ঘটনার পরও নেয়া হয়না ব্যবস্থা জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা দুর্গাপুরে ৫২৬ লিটার তেল জব্দ জগন্নাথপুরে সংখ্যালঘু গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ। বড়লেখায় অটোরিকশায় গাছ পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল উদ্ধার ঠাকুরগাঁওয়ে পেট্রোল নিতে ভোগান্তি, ইফতারের পর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

দুর্গাপুরে ৫২৬ লিটার তেল জব্দ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:-

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ ২০২৬ খ্রি.) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের তেঁতুলতলায় একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা
৪০৫ লিটার পেট্রোল ও ১২১ লিটার ডিজেল জ্বালানি তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিক্রি করা হয়। এ থেকে প্রাপ্ত ৬৪ হাজার ৩০৫
টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স যথাযথভাবে নবায়ন, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের সঠিক রশিদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সাধারণ ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় থেকে বিরত থেকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব