1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাবি শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রহসনের নির্বাচনের অভিযোগ: ভোট বর্জনকারীদের ধন্যবাদ জানালো ছাত্রলীগ জগন্নাথপুরের হত দরিদ্র পরিবারের মধ্যে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ের জনগণের স্পষ্ট বার্তা প্রতিফলিত হয়েছে নির্বাচনী ফলে: মির্জা ফখরুল খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মিঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেলো সর্ব শেষ প্রাপ্ত ফলাফলে বাংলাদেশে ৩৬ বছর পর ফের পুরুষ প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি ঠাকুরগাঁওয়ে তিন আসনেই ধানের শীষের জয় ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেলো সর্ব শেষ প্রাপ্ত ফলাফলে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় লাভ করেছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট পেয়েছে ৭৪টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৯ আসনে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন।

নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।

১২৪ দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার এক হাজার ২৩২ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব