1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবি শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রহসনের নির্বাচনের অভিযোগ: ভোট বর্জনকারীদের ধন্যবাদ জানালো ছাত্রলীগ জগন্নাথপুরের হত দরিদ্র পরিবারের মধ্যে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ের জনগণের স্পষ্ট বার্তা প্রতিফলিত হয়েছে নির্বাচনী ফলে: মির্জা ফখরুল খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মিঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেলো সর্ব শেষ প্রাপ্ত ফলাফলে বাংলাদেশে ৩৬ বছর পর ফের পুরুষ প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি ঠাকুরগাঁওয়ে তিন আসনেই ধানের শীষের জয় ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মিঠু

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। নির্বাচিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আবেগ তাড়িত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নাসির উদ্দিন আহমেদ মিঠু।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশের এই নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছেন। এ নির্বাচনে দেশব্যাপী বিএনপি জয়লাভ করেছে। আমাদের এই বিজয় খালেদা জিয়া দেখে যেতে পারেননি, এই বিষয়টি আমাকে খুব ব্যতীত করেছে। সবাই আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

এ সময় তিনি তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ, চা শ্রমিক সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট। ১৫ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বিজয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব