1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বড়লেখার অসচ্ছল পরিবারের ৩০ শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু। জগন্নাথপুরে কিশোরকে পিটিয়ে হত্যা আটক ১ রাণীশংকৈলে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক আটক বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন জগন্নাথপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ। রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাস্থ্যসেবায় গাফিলতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: এমপি লুনা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শার্শার সীমান্ত থেকে পিস্তল,ম্যাগাজিন,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আঃজলিল,স্টাফ রিপোর্টার:—-

যশোরের শার্শা থানার কায়বা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল কায়বা গ্রামস্থ দাদখালী নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। এ সময় ভারত হতে ইছামতি নদী পার হয়ে কায়বা অভিমুখে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ২২ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব