
সুনামগঞ্জ প্রতিনিধি : অভিজিৎ হাজংঃ-
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে গণমিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে গণমিছিল ও পথসভা হয়।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদির আহমেদ, রেজাউল হক, আবুল কালাম, মুনাজ্জির হোসেন সুজন, শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী ও তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য সালমা নজির, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসেন, জমিয়ত নেতা মাওলানা মুফতি হাসান আহমদ, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী সহ সুনামগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।