1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রী-এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে কাজ নেওয়ার দিন শেষ: হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তি হানিফ পারভেজের ঈদের শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশির পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, ঠাকুরগাঁওয়ে হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর বড়লেখায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এম পি ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা যুগ্ম আহবায়ক রাসেল জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোঃ হাবিল মিয়া। বারবার দুর্ঘটনার পরও নেয়া হয়না ব্যবস্থা জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

অভিজিৎ হাজং সুনামগঞ্জ প্রতিনিধি আওয়াজ সিলেট
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৪টা ৩০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১২/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৯টা ৪৫ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৮/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতলা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৯৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
এ নিয়ে মোট আটককৃত ভারতীয় মদের সংখ্যা দাঁড়ায় ১৮০ বোতল, যার সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব