1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নিরাপত্তা শঙ্কায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ, সুযোগ পেল স্কটল্যান্ড

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপের ভেন্যু হিসেবে ভারত নির্ধারিত হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে এই প্রস্তাবে একমাত্র সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দেয়—বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে।

শেষ পর্যন্ত এই শর্তে রাজি না হওয়ায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে স্কটল্যান্ডের জন্য বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

এ বিষয়ে ভারতের সাবেক ক্রিকেটার ও ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল বার্তা সংস্থা এএনআইকে বলেন,

“আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে চালিত করেছে। এতে স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ তৈরি হলো, তারা আন্তর্জাতিক মঞ্চে অনেক বেশি এক্সপোজার পাবে। বাংলাদেশ একটি বড় ভুল করেছে।”

ইন্ডিয়া টুডেকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমি মনে করি এটি একটি বোকামিপূর্ণ সিদ্ধান্ত। এতে ভারতের কোনো ক্ষতি হবে না, বরং বাংলাদেশই সব হারাবে। বাণিজ্যিক দিক থেকে এত বড় একটি টুর্নামেন্টে অংশ না নেওয়া বাংলাদেশের জন্য বিশাল ক্ষতি। আমার ধারণা, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে প্ররোচিত করছে যাতে তারা টুর্নামেন্টে অংশ না নেয়—মূল লক্ষ্য ভারতকে চাপে রাখা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব