1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রী-এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে কাজ নেওয়ার দিন শেষ: হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তি হানিফ পারভেজের ঈদের শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশির পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, ঠাকুরগাঁওয়ে হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর বড়লেখায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এম পি ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা যুগ্ম আহবায়ক রাসেল জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোঃ হাবিল মিয়া। বারবার দুর্ঘটনার পরও নেয়া হয়না ব্যবস্থা জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

জগন্নাথপুরে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জনাব কয়ছর আহমেদের জগন্নাথপুর উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত নির্বাচনী কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন,
“জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনী কার্যালয় শুধু প্রচারণার কেন্দ্র নয়, এটি হবে সাধারণ মানুষের কথা শোনার ও সমস্যা সমাধানের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও বিপুল সংখ্যক সমর্থক এতে অংশ নেন।
নেতাকর্মীরা জানান, প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলায় ধানের শীষের নির্বাচনি প্রচারণা আরও গতিশীল হবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব