1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রেসক্লাবের আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি:-
বিশ্বনাথের ১ম সাংবাদিকদের সংগঠণ বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও তাদের সন্তানদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন, দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং চিত্তবিনোদনের লক্ষ্যে এবার‌ও বার্ষিক বনভোজন এর আয়োজন করে বিশ্বনাথ প্রেসক্লাব। শনিবার (১৭/০১/২৬ ইং) আনন্দঘন পরিবেশে সিলেটের জাফলং এ দিনব্যাপী এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।নানান রকমের খেলাধুলা,রাফেল ড্র,তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের হাসি আনন্দে ভরপুর ছিল বনভোজন অনুষ্ঠান। এমন আয়োজনে মুগ্ধ বনভোজনে অংশগ্রহণকারী ক্লাবের সদস্যদের সন্তানরা । তারা প্রত্যাশা করেন প্রতিবছর যেন এমন আয়োজন হয়।

বনভোজনে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য টি-শার্ট, ক্যাপ, ছবি যুক্ত আইডি কার্ড, গিফট, প্রত্যেক জন্য রাফেল ড্রতে নগদ অর্থ ও খেলাধুলায় নিশ্চিত পুরস্কার। ব্যতিক্রমী এই বনভোজন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, ট্রাস্টী গোলাম হোসেন ওরফে আব্দুর র‌উফ, বিশিষ্ট আইনজীবী আনসার হাবিব, লন্ডন – বাংলা প্রেসক্লাবের সদস্য ও তরুণ কমিউনিটি নেতা আব্দুর রহিম রঞ্জু, মোঃ আবুল কালাম, মোহাম্মদ আব্দুল সোবহান, জাকির হোসেন কয়েছ, আব্দুল বাছিত রফি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব।

উক্ত বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন , বনভোজন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু,
কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মোঃ আবুল কাশেম,মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন,আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিষ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের সন্তানাদি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব