1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

রাণীশংকৈলে মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ একজন আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক নির্মূলে তৎপরতা জোরদার করেছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাণীশংকৈল থানার একটি টিম থানাধীন ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোঃ এশরাফুল আলম (৫৫)। তিনি মৃত মাহমুদ মসলিমের ছেলে এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার উত্তর সোনমতি গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব