1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিশ্বনাথের জামাল।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মোঃ জাহান মিয়া,বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রান্স যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব মন্ডল কাপন গ্রামের মরহুম হাজী হরমান আলীর কনিষ্ট ছেলে ফ্রান্স প্রবাসী জামাল উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর)বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত । আহমেদ আব্দুল মালেক’কে সভাপতি ও নাসিম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ফ্রান্স যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ২৩ ডিসেম্বর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার সাবেক ছাত্র নেতা,বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বনাথ উপজেলা ফ্রান্স ফোরামের সাংগঠনিক সম্পা জামাল উদ্দিন ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বনাথ উপজেলা শাখা ও দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব