1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রী-এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে কাজ নেওয়ার দিন শেষ: হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তি হানিফ পারভেজের ঈদের শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশির পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, ঠাকুরগাঁওয়ে হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর বড়লেখায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এম পি ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা যুগ্ম আহবায়ক রাসেল জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোঃ হাবিল মিয়া। বারবার দুর্ঘটনার পরও নেয়া হয়না ব্যবস্থা জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, একদফা দাবিতে উত্তাল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে একদফা দাবিতে বিক্ষোভে নেমেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। তাদের দাবি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ বলেন, মোবাইল ফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং উন্মুক্ত মোবাইল আমদানির সুযোগ সৃষ্টিসহ কয়েকটি দাবিতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ব্যবসায়ীরা সড়কে টায়ার ও কাঠের ফালিতে আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকেন। এসময় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সড়ক অবরোধের কারণে সার্ক ফোয়ারা মোড় হয়ে চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। অফিস ফেরত মানুষ ও পথচারীরা পড়েছেন চরম দুর্ভোগে। এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

এদিকে বিটিআরসি ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সরকার জানিয়েছে, এনইআইআরের আওতায় প্রতিটি মোবাইল নিবন্ধন বাধ্যতামূলক হবে; এতে অবৈধ মোবাইল ব্যবহার আর সম্ভব হবে না। একই সঙ্গে সরকার বৈধ আমদানির ওপর শুল্ক কমানো ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার কথাও জানিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, এনইআইআরের বর্তমান কাঠামো, বাজারে সিন্ডিকেট শক্তির প্রভাব এবং আমদানির সীমাবদ্ধতা তাদের ব্যবসাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সেই প্রেক্ষিতেই আজকের একদফা আন্দোলনে তারা নেমেছেন। পুলিশের উপস্থিতি বাড়ানো হলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব