1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপু‌রে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কারাদন্ড

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতি‌নি‌ধি:
সুনামগ‌ঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই জন আসামীকে ছয় মাস ও তিন জন আসামীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবা‌র (২৭ ন‌ভেম্বর) ভো‌রে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মো, মহসীন উদ্দিন এঁর নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম ও এসআই উমর ফারুক সহ একদল পু‌লিশ উপ‌জেলার আশারকান্দি ইউনিয়‌নের বড়ফেছি বাজারের পা‌শে কুশিয়ারা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করিয়া বালুমহাল ও মাঠি ব্যবস্থাপনা ধারার অপরাধে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপ‌জেলার জনুপুর গ্রা‌মের হাবিবুর রহমানের ছে‌লে আলাল উদ্দিন (৩১), ধর্মপাশা উপ‌জেলার শরিয়তপুর গ্রা‌মের মো, মাজু মিয়ার ছে‌লে নবী হোসেন (৩০), ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ও ধর্মপাশা জেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রা‌মের মো, জুলহাস মিয়ার ছে‌লে মনির হোসেন (২৫), ধর্মপাশা উপ‌জেলার শান্তিপুর গ্রা‌মের মো, আজিদ মিয়ার ছে‌লে মো, দিদার মিয়া (২৯), কিশোরগঞ্জ জেল‌ার মিঠামইন উপ‌জেলার হোসেনপুর গ্রা‌মের মো, সের আলী মিয়ার ছে‌লে নজরুল (২৭)কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগার প্রেরণ করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব