1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজার-১ মাঠের প্রচার-প্রচারণা শেষ, চলছে অনলাইন লড়াই শার্শার সীমান্ত থেকে পিস্তল,ম্যাগাজিন,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার। সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের পথ খুলবে: মির্জা ফখরুল বড়লেখা-জুড়ি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি-জামায়াত প্রার্থীর মধ্যে ১৯৭১–এর বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: জাহিদুর রহমান বড়লেখা-জুড়ী আসনে জামায়াত প্রার্থীর ১৭ দফার ইশতেহার ঘোষণা বড়লেখা-জুড়ি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা,লড়াই হবে হাড্ডাহাড্ডি পলাশ বাজারে নুরুলের গণমিছিল, সভা সরকার গঠনের সুযোগ পেলে ঠাকুরগাঁওকে উন্নয়নের নতুন মানচিত্রে আনবে বিএনপি: তারেক রহমান জগদীশপুরে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ এর নির্বাচনী জনসভা

কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৯।

ইফতেখার আহমদ আদিল, আওয়াজ সিলেট প্রতিনিধি কুলাউড়া উপজেলা।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- সম্মান এলাকার মোক্তাদির আলীর (৩৪) বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট ও অস্ত্র মজুদ রয়েছে। খবরের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ দল রাত সাড়ে ১২:২৫ মিনিটের দিকে অভিযান চালায়।

অভিযানে মোক্তাদিরের ঘরের ওয়ারড্রফ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেশি ও ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া ৫টি নকল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলিও উদ্ধার করা হয়। অভিযানে মোক্তাদির আলীকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়- গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র কিনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করতো। ভিডিও কলের মাধ্যমে নকল অস্ত্র ও টাকা দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো।

অনেক সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে আগাম টাকা নিয়ে প্রতারণা করতেও সে জড়িত ছিলো। গ্রেপ্তারকৃত মোক্তাদিরের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব