1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

রাণীশংকৈলে দৈনিক আমার দেশ প্রতিনিধি সহ ৬ জনকে সম্মাননা।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ-

স্থানীয় সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য আমার দেশ ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার রাণীশংকৈল মিনি স্টেডিয়ামে বেসরকারি সংস্থা ইএসডিও এই সম্মাননা স্মারক প্রদান করে।

ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের উপর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক পান যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, প্রতিভাবান শিল্পী প্রভাষক প্রশান্ত বসাক, স্থানীয় সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, ক্রীড়া ক্ষেত্রে জয়নুল ইসলাম, সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ নুর আলম, হারুন অর রশিদকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ ছাড়াও ম্যারাথন সাইকেল র‍্যালি প্রতিযোগিতায় বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, বিশেষ অতিথি সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আমিরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব