1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১ ।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ- গ্রেপ্তার অনিক চন্দ্র রায় (২৮) ওই উপজেলার খলিশাকুড়ি স্কুলপাড়া গ্রামের ফণীন্দ্রনাথ রায়ের ছেলে। তিনি খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ শ্রমিক।

ভিকটিম বলেন, সোমবার (০২ জুন) ১৪৩ নং খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমান ৮:৪৫ ঘটিকায় তার বান্ধবী ও শিশু শ্রেণীর এক ছোট ভাইকে নিয়ে স্কুলে যাই, বই রেখে নতুন ভবনের দিকে খেলা করতে গেলে নতুন ভবনের নির্মাণ শ্রমিক অনিক চন্দ্র রায় অসৎ উদ্দেশ্য স্কুলের বারান্দায় জাপটে ধরে শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয় এবং প্যান্ট খুলে ফেলে। একপর্যায়ে অনিক চন্দ্র রায় শিশুটিকে যৌন নিপীড়ন চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় অনিক চন্দ্র রায় শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি দৌড় দিয়ে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

পরে বিষয়টি শিশুটির মা স্থানীয় লোকজন নিয়ে স্কুলের শিক্ষকদের অবগত করেন। স্থানীয় লোকজন অভিযুক্ত অনিক চন্দ্র রায়কে খোজ করলে স্কুলের পাশে লিচু বাগানে লুকিয়ে থাকা অবস্থায় আটক করে স্কুল ঘরের একটি রুমে আটকে রাখে। ভূল্লী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

ভূল্লী থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। ওসি আরও জানান, উক্ত মামলায় গ্রেপ্তারকৃত অনিক চন্দ্র রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব