1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শার্শা পাঁচভুলোট থেকে ২ টি পিস্তল ও ২টি ম্যাগজিন সহ ২ জন আটক।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্টার:- যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ২ টি নাইন এমএম পিস্তল ও ২টি খালি ম্যাগজিনসহ আব্দুল মজিদ (৪৮) ও ইছা সরদার (৫০) নামে দুই জনকে আটক করেছে বিজিবি।

আটক মজিদ পাঁচভুলোট গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে ও ইছা সর্দার একই গ্রামের রবিউল সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে সীমান্তবর্তী পাঁচভূলট গ্রামে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো একটি নাইন এমএম পিস্তল (ইউ এস এ) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের পাশ হতে ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ও ম্যাগাজিনের সিজার মুল্য দুই লাখ বিশ হাজার টাকা।

দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব